আসন্ন পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আগামী ১৮ই মার্চ সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর ফলে এবারের ঈদে আগামী ১৭ই মার্চ থেকে ২৩শে মার্চ পর্যন্ত টানা সাতদিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ তথ্য জানান। প্রতিমন্ত্রী জানান, সাধারণত ঈদের ছুটি তিনদিন থাকলেও মানুষের ভোগান্তি কমাতে এবং ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে মাঝখানের ১৮ই মার্চ তারিখটিকেও ছুটির অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে সরকারি ক্যালেন্ডার অনুযায়ী ১৭ই মার্চ থেকে শুরু হওয়া ছুটি চলবে ২৩শে মার্চ পর্যন্ত। টানা সাতদিনের ছুটি পাওয়ায় এবার নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের চাপ কিছুটা ভাগ হয়ে যাবে, যা মহাসড়ক ও রেলপথে ভিড় কমাতে সাহায্য করবে। শিগগিরই এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।
ঈদের ছুটি বেড়ে ৭ দিন
স্টাফ রিপোর্টার
৬ মার্চ (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
