এশিয়ান কাপে নয় বারের চ্যাম্পিয়ন চীনের কাছে নিজেদের অভিষেক ম্যাচে লড়াই করে হেরেছে বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধের শেষ দিকে দুই গোল হজম করলেও দ্বিতীার্ধে নিজেদেও জাল অক্ষত রাখতে সম্ভব হয়েছে আফঈদাÑ কোহাতি কিসুরা। দুই গোলে হারলেও হার না মানা মানসিকতা দেখিয়ে সমর্থকদের হৃদয় জয় করে নিয়েছেন। বিশ্বকাপে নিয়মিত খেলা চীনের বিপক্ষে ঋতুপর্ণাদের এমন পারফরম্যান্সে সবাই যারপরনাই মুগ্ধ। সেখানে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলছেন ভিন্ন কথা। তিনি বাংলাদেশের প্রশংসা করলেও, খানিকটা দুর্বলভাবে আখ্যায়িত করেন চীনকে। তার ভাষায়, ‘চীন দলে অনেক বেশি বয়স্ক খেলোয়াড়। তারা মাঝে-মধ্যে দাঁড়িয়ে গেছে। তারা অফফর্মে, ফর্ম নেই। আমি আগে চীনের খেলা দেখেছি, এই ম্যাচ দেখে আমি স্পিসলেস হয়েছি। বাংলাদেশের আসল পরীক্ষা উত্তর কোরিয়ার ম্যাচ।’ কিরণের এমন বক্তব্যের পর আজ সিডনির কমব্যাংক স্টেডিয়ামে জবাব দিয়েছেন কোচ পিটার বাটলার। মাহফুজা আক্তারকে ‘ননসেন্স’ বলেছেন তিনি। গত মাসের সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে দলের সঙ্গে নেপাল গিয়েছিলেন মাহফুজা আক্তার কিরণ। সেখানে মেয়েদেও উৎসাহ দিতে গিয়ে উল্টো চাপে ফেলেছিলেন বাফুফের এই কর্মকর্তা। ভারতের বিপক্ষে ফাইনালের আগের রাতে টিম মিটিংয়ে মেয়েদের কাছে প্রথম ১০ মিনিটে দুই গোল আশা করেই চাপে ফেলেছিলেন কিরণ। শুরুতে গোলের নেশায় মরিয়া হয়ে খেলতে গিয়ে ৪-০ গোলে হারে বাংলাদেশ। অথচ গ্রুপ পর্বে এই ভারতকে হারিয়েছিল মেয়েরা। এনিয়ে বিস্তর সমালোচনা হয় সারা দেশে। চলমান নারী এশিয়ান কাপেও নাকি কিরণের কারণেই প্রস্তুতিটা যুতসই হয়নি মেয়েদের। বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান হয়ের মেয়েদের সঙ্গে অস্ট্রেলিয়া আসেননি কিরণ। যেখানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল চীনা ম্যাচের দু’দিন আগে সিডনি এসেছেন। প্রায় প্রতিদিনই মেয়েদের সঙ্গে বসছেন। নানাভাবে উৎসাহ যোগানোর চেষ্ঠা করছেন। সেখানে বাংলাদেশে বসে চীনকে বয়স্কদের দল বলছেন কিরণ। যা নিয়ে বাটলার ক্ষোভ ঝাড়ছেন সিডনিতে বসে। গতকাল উত্তর কোরিয়া ম্যাচের আগে কমব্যাংকের প্রেস কনফারেন্স রুমে বসে বাটলার বলেন, ‘তার উচিত ছিল প্রতিপক্ষকে কিছুটা সম্মান প্রদর্শন করা। শুধু আমাদের খেলোয়াড়দের প্রতি নয়, আমাদের দলের প্রতিও। ওটা একটা শক্তিশালী দল। তাদের খেলোয়াড়রা নাসরিনের (নাসরিন স্পোর্টস একাডেমি) হয়ে খেলে না, তাদের খেলোয়াড়রা পিএসজির হয়ে খেলে। তাদের খেলোয়াড়রা ফরাশগঞ্জের মতো দলের হয়ে খেলে না; তারা ফ্রান্সে এবং চাইনিজ সুপার লীগে খেলে। তাই আমি মনে করি তার পক্ষ থেকে এটি বেশ অসম্মানজনক এবং কিছুটা দায়িত্বজ্ঞানহীন ছিল।’ এরপর যোগ করেছেন, ‘এটি সম্পূর্ণ আজেবাজে কথা। এটি আমার কাছে পাঠানো হয়েছিল এবং আমি মনে করি বাফুফের একজন সদস্যের পক্ষে এভাবে প্রকাশ্যে এসে সমালোচনা করা এবং চীন দলের প্রতি অসম্মান প্রদর্শন করা অত্যন্ত ভুল ছিল। আজ গ্রুপের দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
কিরণের সমালোচনায় বাটলার
ওরা ফরাশগঞ্জ নয় ইউরোপের লীগে খেলে
স্পোর্টস রিপোর্টার সিডনি (অস্ট্রেলিয়া) থেকে
৬ মার্চ (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
