পাকিস্তান সিরিজে ফিরলেন লিটন-আফিফ

পাকিস্তান সিরিজে ফিরলেন লিটন-আফিফ

ফন্ট সাইজ:

মার্চে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। এই সফরকে সামনে রেখে গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শক্তিশালী ওয়ানডে দল ঘোষণা করে। এ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন বছর শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ৯ই মার্চ তিন ওয়ানডে ম্যাচ খেলার উদ্দেশ্যে ঢাকায় পা রাখবে পাকিস্তান দল।
বিসিবি ঘোষিত দলে বেশ কিছু রদবদল দেখা গেছে। অফ-ফর্মের কারণে শেষ কয়েকটি সিরিজের নিয়মিত মুখ নুরুল হাসান সোহান, জাকের আলি ও শামীম পাটোয়ারী ওয়ানডে স্কোয়াডে জায়গা হারিয়েছেন। অন্যদিকে দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকার পর পুনরায় দলে অন্তর্ভুক্ত হয়েছেন প্রতিভাবান অলরাউন্ডার আফিফ হোসেন। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি ও ভবিষ্যতের কথা মাথায় রেখে বিসিবি ভারসাম্যপূর্ণ এই দল সাজিয়েছে। নবীন ও প্রবীণ ক্রিকেটারদের সমন্বয়ে গঠিত এই দল পাকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষকে ঘরের মাঠে চ্যালেঞ্জ জানাতে সম্পূর্ণ প্রস্তুত। সিরিজে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ অধিনায়কত্ব করবেন। আগামী ১১, ১৩ ও ১৫ই মার্চ মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।
পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন