সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে দুই শিশুকন্যা (৫ ও ৬ বছর) যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তালা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ঘটনাটি জানাজানি হয়। অভিযোগ সূত্রে জানা গেছে, হাজরাকাটি গ্রামের আকতারুল বিশ্বাসের ছেলে পারভেজ বিশ্বাস কিছুদিন ধরে প্রতিবেশী দুই শিশুকে বিভিন্ন কৌশলে ফুসলিয়ে বাড়ির ছাদে নিয়ে যেত। সেখানে তাদের সঙ্গে অশালীন আচরণ, যৌনাঙ্গে স্পর্শ করা এবং পায়ুপথে যৌনাচারসহ ধর্ষণের চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী এক শিশুর মা জানান, প্রায় এক সপ্তাহ আগে তার মেয়ের ওপর একই ধরনের নির্যাতনের ঘটনা ঘটে। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। বুধবার ৬ বছর বয়সী আরেক শিশুর সঙ্গে একই ঘটনা ঘটলে সে মায়ের কাছে সব খুলে বলে। পরে বিষয়টি পরিবার ও স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে। নির্যাতনের ফলে দুই শিশুই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ঘটনায় এক শিশুর বাবা সফিকুল বিশ্বাস বাদী হয়ে তালা থানায় একটি মামলা দায়ের করেছেন। এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, শিশুটির পিতা বাদী হয়ে তালা থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তার করতে জোর প্রচেষ্টা চলমান রয়েছে।
তালায় দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, থানায় মামলা
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
৬ মার্চ (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
