পবিত্র রমজান মাস উপলক্ষে পার্বত্য জেলা বান্দরবানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার ও সেহ্রি সামগ্রী বিতরণ এবং অগ্নিকাণ্ডে শহরের উজানীপাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বান্দরবান সেনা রিজিয়ন। বৃহস্পতিবার সকালে এমডিএস মাঠে বিতরণ ও অর্থ সহায়তা প্রদান করেন জি-থ্রিআই-ক্যাপ্টেন সামিউল ইসলাম। পবিত্র রমজানের তাৎপর্যকে সামনে রেখে দরিদ্র ও কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে এ কর্মসূচি গ্রহণ করেছে বান্দরবান সেনা রিজিয়ন। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিলÑ ছোলা, মুড়ি, খেজুর, চিনি, সয়াবিন তেল, পিয়াজ, মশুর ডাল, আলু এবং চাল। এসব পেয়ে উপকারভোগীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ বিষয়ে বান্দরবান সেনা রিজিয়নের জিথ্রি আই- ক্যাপ্টেন সামিউল ইসলাম বলেন, সেনাবাহিনী শুধুমাত্র নিরাপত্তা রক্ষাই নয়, মানবিক ও সামাজিক দায়িত্ববোধ থেকেও আমরা সবসময় জনগণের পাশে আাছি। রমজান জুড়ে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
বান্দরবানে অসহায়দের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা
বান্দরবান প্রতিনিধি
৬ মার্চ (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
