মুরাদনগরে অসচ্ছলদের মাঝে পণ্যদ্রব্য বিতরণ

ফন্ট সাইজ:

কুমিল্লার মুরাদনগরে মোচাগড়া শান্তির নীড় সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে অসচ্ছল মানুষের মাঝে উপহার, পণ্যদ্রব্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া শান্তির নীড় সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে এসব উপহার ও পণ্যদ্রব্য বিতরণ করা হয়। এ সময় সংঘের সভাপতি ও মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আব্দুল কুদ্দুছ মাস্টারের সভাপতিত্বে মো. মানিকুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা মোহাম্মদ তাজুল ইসলাম মামুন, সহকারী প্রধান শিক্ষক শাহনাজ পারভীন, হেড মাওলানা মো. খোরশেদ আলম সরকার, শিক্ষক মো. সফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মো. তাজুল ইসলাম, প্রবীণ শিক্ষক মো. সিদ্দিকুর রহমান। এ ছাড়া, আরও বক্তব্য রাখেন- সুজন (সুশাসনের জন্য নাগরিক) উপজেলা শাখা সভাপতি ও সাংবাদিক আবুল কালাম আজাদ ভূঁইয়া, সমাজসেবক খন্দকার সাইফুজ্জামান, মো. নুরুনবী খাঁন, মো. এরশাদুজ্জামান, আবুল কাশেম, শাহজাহান শিরাজ, শাহিন মোল্লা, সুলতান আহমদ প্রমুখ। এতে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক মো. আল আমিন, কোষাধ্যক্ষ কবির আহমেদ, সদস্য শফিকুল ইসলাম, হাজী আব্দুল খালেক, হাজী আব্দুর রশিদসহ অনেকে। পরে দোয়া পরিচালনা করেন মোল্লাবাড়ি জামে মসজিদ খতিব মো. ইয়াসিন।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন