শরীয়তপুরের নড়িয়ায় চাঞ্চল্যকর সুরেশ্বর দরবার শরীফের খাদেম জয়নাল সরকার হত্যা মামলার মূল আসামিকে ধরেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে নিজ বাসভবন থেকে দরবার শরীফের গদীনশীন পীর তোহিদুল হোসেন শাহীন নূরীকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তথ্য নিশ্চিত করেছেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এর আগে গত বছরের ২৪শে অক্টোবর বিকালে ঘড়িসার ইউনিয়নের আটপাড়া এলাকার একটি পুকুর থেকে প্লাস্টিকের বস্তাভর্তি জয়নালের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন নড়িয়া থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের মেয়ে ইভা আক্তার। মামলার পর তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত দু’জনকে শনাক্ত করে। এর মধ্যে রবিন শেখ (৩২) নামে একজনকে মুন্সীগঞ্জ জেলা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে মূল পরিকল্পনাকারী ও আসামি নূরীকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র ও আলামত উদ্ধার করা হয়।
শরীয়তপুরে দরবার শরীফের খাদেম হত্যা মামলায় প্রধান আসামি অস্ত্রসহ গ্রেপ্তার
শরীয়তপুর প্রতিনিধি
৬ মার্চ (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
