মানিকগঞ্জের হরিরামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে বাজারের ১৪টা দোকান এবং বাজারের মন্দির সম্পূর্ণ পুড়ে গেছে এবং ৭টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে ৩-৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আন্ধারমানিক বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মিন্টু দত্তের পেট্রোল-ডিজেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আশপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া বলেন, পৌনে ১০টার দিকে আমাদের খবর দেয়া হলে তাৎক্ষণিকভাবে হরিরামপুর ফায়ার স্টেশনের ২টা ইউনিট আগুন নির্বাপণে কাজ করে। পরবর্তীতে মানিকগঞ্জ থেকে একটি এবং আরিচা থেকে আরও একটি ইউনিট যোগ দেয়। ৪টি ইউনিটের চেষ্টায় আগুন ১২টা ১০ মিনিটে পুরোপুরি নেভাতে সক্ষম হই। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
হরিরামপুরে অগ্নিকাণ্ডে ১৪ দোকান পুড়ে ছাই
হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
৬ মার্চ (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
