ঈদে মেহজাবীন-প্রীতমের ‘ক্যাকটাস’

ঈদে মেহজাবীন-প্রীতমের ‘ক্যাকটাস’

ফন্ট সাইজ:

ঈদুল ফিতরকে কেন্দ্র করে ওটিটি প্ল্যাটফরম চরকি নিয়ে আসছে তাদের নতুন অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’। এরইমধ্যে শেষ হয়েছে এর শুটিং। ৪ঠা মার্চ দুপুরে প্রকাশ পেয়েছে সিরিজটির টিজার, যা দর্শকদের মধ্যে তৈরি করেছে ব্যাপক কৌতূহল ও আলোচনা। সিরিজটিতে প্রধান দু’টি চরিত্রে অভিনয় করেছেন- সংগীতশিল্পী-অভিনেতা প্রীতম হাসান এবং দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নির্মাণ করেছেন শিহাব শাহীন। ‘ক্যাকটাস’-এ প্রীতম হাসানকে দেখা যাবে এক দক্ষ হ্যাকার চরিত্রে। টিজারে তাকে কয়েদি হিসেবেও দেখা গেছে। যিনি সাইবার জগতে ভয়ঙ্কর প্রতিভাবান একজন। তবে বিশেষ এক পরিস্থিতিতে কারাগার থেকে তাকে আবারো নামতে হয় হ্যাকিংয়ের ময়দানে। সরকারের সহায়তায় রাষ্ট্রীয় এক সংকট মোকাবিলায় তার মেধা হয়ে ওঠে সবচেয়ে বড় অস্ত্র। সিরিজে মানসিভ চরিত্রে অভিনয় করেছেন প্রীতম হাসান। চরিত্রটির একাধিক পরিবর্তন আছে বলে জানান প্রীতম হাসান। বলেন, চরিত্রটা নিয়ে বেশি বলতে চাই না। তবে এটা ঠিক যে, চরিত্রটির একটা জার্নি আছে। আমার সঙ্গে আশা করি দর্শকরাও সেই জার্নিতে শামিল হবেন। মানসিভ হ্যাকার হলেও তার কাজের একটা উদ্দেশ্য থাকে। সেটাও দর্শকদের ভালো লাগবে বলে মনে হয়। মেহজাবীন চৌধুরী বলেন, সিরিজে আমার চরিত্রটা ইন্টারেস্টিং। এই চরিত্র আমাকে অনেক নতুন কিছু শেখার সুযোগ দিয়েছে, যার মধ্যে অন্যতম হলো অ্যাকশন। এর আগে আমি এই লেভেলের অ্যাকশন করিনি। অ্যাকশন ডিরেক্টর মি. এডওয়ার্ড এবং তার টিম অসাধারণ ছিল। খুব অল্প সময়ের মধ্যে তারা আমাকে অনেক কিছু শিখিয়েছে। স্ক্রিপ্ট প্রথম শুনেই এই দিকটা আমাকে অনুপ্রাণিত করেছে, সত্যি বলতে খুব আকর্ষণীয় লেগেছিল।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন