দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। কিছুদিন আগেই তার ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত। নিজ বাসায় বিশ্রামে রয়েছেন। তানিয়া বৃষ্টির আকস্মিক অসুস্থতার খবরে তার ভক্ত ও সহকর্মীদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছিল। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে ভক্তদের আশ্বস্ত করেছেন এই অভিনেত্রী। তানিয়া বৃষ্টি বলেন, আলহামদুলিল্লাহ্, আমি আগের থেকে অনেক ভালো আছি। আমার জন্য দোয়া করবেন। সার্জারির পর আসলে অনেক ভালো আছি, ব্যথা নেই আল্লাহ্র রহমতে। অসুস্থতার কারণে শুটিং থেকে দূরে থাকতে হয়েছে তাকে। তার ভাষ্য, আপনারা দোয়া করবেন যেন একদম ঠিক হয়ে যাই। অনেকদিন গ্যাপ গেছে, শুট অফ গেল। ঈদে আসলে কাজগুলো কম হয়ে গেল। ইনশাআল্লাহ্ দোয়া করবেন সবাই, যেন আবারো কাজ শুরু করতে পারি। হাসপাতালের দিনগুলোর কথা জানিয়ে এই তারকা বলেন, সব যেন আগের মতো ঠিক হয়ে যায়। আমি এখন বাসায় আছি। সার্জারির পর দুই থেকে তিনদিন হাসপাতালে ছিলাম, এরপর বাসায় চলে আসছি।
শঙ্কামুক্ত তানিয়া বৃষ্টি
স্টাফ রিপোর্টার
৬ মার্চ (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
