ময়মনসিংহ নগরীতে পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে বৃক্ষরোপণ করেছেন সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এতে ফলজ, বনজ ও ঔষধ ছায়া প্রদানকারী গাছ রোপণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে নগরীর মাসকান্দাস্থ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ক্যাম্পাসে এসব গাছ লাগানো হয়। এতে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এ সময় আকন্দ ওয়াহিদ বলেন, পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। এ কারণে বর্তমান সরকার প্রধান তারেক রহমান ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন সারা বাংলাদেশকে সবুজ বনায়নে আচ্ছাদিত করবেন। এ লক্ষ্যে তিনি কর্মসূচি ঘোষণা করেছেন। এ কর্মসূচির অংশ হিসাবে ইতোমধ্যে ময়মনসিংহ নগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা বৃক্ষরোপণ শুরু করেছি। এতে ফলজ, বনজ ও ঔষধীসহ ছায়া প্রদানকারী গাছ রোপণ করা হচ্ছে। পাশাপাশি রোপণের পর প্রতিটি গাছের পরিচর্যা নিশ্চিত করতেও সবাইকে সচেষ্ট থাকতেও নির্দেশনা দেয়া হয়েছে। কর্মসূচিতে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুপম ভট্টাচার্য্য, শিক্ষক ডা. আতিকুল হক, ডা. সাইফুল ইসলাম, মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিবেশ রক্ষায় এমপি ওয়াহাবের বৃক্ষরোপণ কর্মসূচি
ময়মনসিংহ প্রতিনিধি
৫ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
