জনস্বাস্থ্যের প্রধান প্রকৌশলী আউয়ালের অপসারণের দাবিতে মানববন্ধন

জনস্বাস্থ্যের প্রধান প্রকৌশলী আউয়ালের অপসারণের দাবিতে মানববন্ধন

ফন্ট সাইজ:

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আব্দুল আউয়ালকে পদ থেকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন ময়মনসিংহের স্থানীয় ঠিকাদাররা। বৃহস্পতিবার ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, আউয়ালের বিরুদ্ধে দরপত্র জালিয়াতি, নলকূপ, বরাদ্দ বিক্রি, বদলি বাণিজ্য, সরকারি অর্থ আত্মসাতসহ অভিযোগের শেষ নেই। ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির সিন্ডিকেট গড়ে তুলেছেন আব্দুল আওয়াল। নির্বাহী প্রকৌশলী থাকাকালে তার বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য, কমিশন গ্রহণ এবং নিজে ঠিকাদারিসহ নানা অনিয়মের অভিযোগ ছিল। তারা আরও জানান, মো. আব্দুল আউয়াল মূলত গ্রেড-৫ এর একজন নির্বাহী প্রকৌশলী। চলতি দায়িত্বে তিনি ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। অথচ, গত বছরের ১৭ নভেম্বর ৩ জন যোগ্য ও জ্যেষ্ঠ কর্মকর্তাকে ডিঙিয়ে তাকে রহস্যজনকভাবে অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর ‘রুটিন দায়িত্ব’ দেয়া হয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন