নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মিলন ভুইয়া এবং সাধারণ সম্পাদক পদে আওলাদ হোসেনকে দেখতে চায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগন। দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমে সক্রিয় থাকা এই দুই নেতাকে নেতৃত্বে দেখতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিগত সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় পলাশতলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন ও বিএনপি নেতা আওলাদ মামলা-হামলা ও হয়রানির শিকার হয়েছেন। এমনকি বিভিন্ন সময় কারাভোগও করতে হয়েছে তাদের। এছাড়া রাজনৈতিক পরিস্থিতির কারণে দীর্ঘ সময় পালিয়ে থেকেও দলীয় কর্মকাণ্ড চালিয়ে গেছেন বলে দাবি করেন নেতাকর্মীরা। এ বিষয়ে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতা জানান, প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মিলন ও আওলাদের গ্রহণযোগ্যতা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তাই পলাশতলী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তাদের দায়িত্ব দেয়া হলে সংগঠন আরও গতিশীল হবে।
এ ব্যাপারে মিলন ও আওলাদ বলেন-প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ও ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপির নেতৃত্বে এই ইউনিয়নে বিএনপির সকল নেতৃবৃন্দের সঙ্গে নিয়ে বসবাস যোগ্য আধুনিক ইউনিয়ন গড়তে চাই। তারা আরও বলেন-দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি ও গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান এর সুস্বাস্থ্য র্দীঘায়ু কামনা করছি।
