সরকার কঠোর হলে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব: রফিকুল ইসলাম খান

সরকার কঠোর হলে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব: রফিকুল ইসলাম খান

ফন্ট সাইজ:

বর্তমান সরকার দুর্নীতি বন্ধের ব্যাপারে কতটুকু সিরিয়াস জনগণ দেখার অপেক্ষায় আছে। দলীয় নেতাকর্মী, কর্মকর্তা কর্মচারী, প্রশাসন সবাই সচেতন হলে দুর্নীতি কমে যাবে। সরকার কঠোর হলে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব বলে জানিয়ছেন সিরাজগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। বৃহস্পতিবার উল্লাপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি প্রতিরোধে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি ডা. মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিনের সঞ্চালনায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন