প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশযাত্রা এবং স্বদেশে প্রত্যাবর্তনকালে অনুসরণীয় রাষ্ট্রাচারে পরিবর্তন আনা হয়েছে। প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও দেশে ফিরে আসার সময় বিমানবন্দরে ৪ জন উপস্থিত থাকবেন বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি স্বাক্ষরিত এক বিধিমালায় এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকার এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, প্রধানমন্ত্রীর সরকারি ও রাষ্ট্রীয় সফরে বিদেশযাত্রা এবং স্বদেশ প্রত্যাবর্তনকালে নিম্নোক্ত ব্যক্তিরা বিমানবন্দরে উপস্থিত থাকবেন।
তারা হলেনথ মন্ত্রিসভার জ্যেষ্ঠতম ১ জন মন্ত্রী, চিফ হুইপ, মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্যসচিব।
এর আগে প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং স্বদেশে প্রত্যাবর্তনকালে প্রটোকল অনুযায়ী মন্ত্রিপরিষদের সদস্য, সামরিক ও অসামরিক বাহিনীর প্রধান (যেমন, তিন বাহিনীর প্রধান) এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকতেন।

এস এম বাদল
৩ মাস আগেসবার আগে বাংলাদেশ