সুদসহ পুরো টাকা ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করছেন একীভূত উদ্যোগে থাকা পাঁচ ব্যাংকের আমানতকারীরা। পূর্বঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার বেলা ১১টায় ব্যাংকের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।
এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তারা একপর্যায়ে শাপলা চত্বরের প্রধান সড়ক অবরোধ করেন। পরে জলকামান ব্যবহার করে সরিয়ে দেয় পুলিশ।
একীভূত করা ব্যাংক পাঁচটি হলো-ইউনিয়ন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল, সোশ্যাল ইসলামী ও এক্সিম ব্যাংক। এসব ব্যাংকের সমন্বয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হচ্ছে।
মানববন্ধনে অভিযোগ করেন, আমানতের ওপর গত দুই বছরের ৪ শতাংশ করে মুনাফা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা অমানবিক ও অন্যায্য। অনেক আমানতকারী এসব ব্যাংক থেকে মূলধন ও মুনাফা তুলতে পারছেন না। এতে অনেকেই কষ্টে জীবন যাপন করছেন। এজন্য তারা বিক্ষোভ করছেন।
একীভূত পাঁচ ব্যাংক
সুদসহ টাকা ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার
অনলাইন
৩ মাস আগে
৫ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬, ২ঃ৪৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Hadayeat Ullah Bhuiyan
৩ মাস আগেসুদসহ প্রাপ্য সকল টাকা ফেরত না দেয়ার কি যুক্তি আছে। বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণকারী সংস্থা হিসাবে যদি তার দায় পালন করতে না পারে তার দায় কেন সাধারণ আমানত কারীদের উপর বর্তাবে। যে সমস্ত ব্যাংক ঋণের নামে টাকা লুটপাট বা চুরি করছে তার দায়িত্ব ও বাংলাদেশ ব্যাংকের। নিয়ন্ত্রণকারী সংস্থা হিসাবে বাংলাদেশ ব্যাংক এই লুন্ঠনের দায় তার। বিনীত অনুরোধ গ্রাহকদের আর রাস্তায় নামাবেন না।