তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ূন কবীরের নবগঠিত দল নিবন্ধন পেয়েছে

তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ূন কবীরের নবগঠিত দল নিবন্ধন পেয়েছে

ফন্ট সাইজ:

ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ূন কবীরের নবগঠিত দল নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে। হুমায়ুন কবীর গত ২২ ডিসেম্বর পশ্চিমবঙ্গে নতুন একটি রাজনৈতিক দল গড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন। দলটির নাম দিয়েছিলেন জনতা উন্নয়ন পার্টি। পরে অবশ্য টেকনিক্যাল কারণে নির্বাচন কমিশনে নিবন্ধনের সুবিধার জন্য দলের নামের আগে আম যোগ করেন।‌ এবার ‘আম-জনতা উন্নয়ন পার্টি’ নামে বুধবার রাজ্য নির্বাচন কমিশনের দপ্তর থেকে নিবন্ধন পেয়েছেন হুমায়ুন কবীর।

হুমায়ুন কবীর আগেই ঘোষণা করেছেন, তার দল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এজন্য বিভিন্ন দলের সঙ্গে আলোচনা শুরু করেছেন। হুমায়ূন কবীরের দলের নির্বাচনে অংশগ্রহণের ফলে মুসলিম ভোটের বিভাজনে আশঙ্কা করছে বড় রাজনৈতিক দলগুলো।

উল্লেখ্য, মুর্শিদাবাদের বেল ডাঙ্গায় উত্তরপ্রদেশের অযোধ্যায় বিজেপির কর সেবকদে হাতে ধ্বংস হওয়া বাবরি মসজিদের অনুকরণে মসজিদের শিলান্যাস করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিলেন।

এদিকে হুমায়ুন কবীর তার নিরাপত্তা চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন করেছিলেন। সেই আবেদন বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মঞ্জুর করেছে। জানানো হয়েছে, তার নিরাপত্তার জন্য দেয়া হবে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা। তার সঙ্গে থাকবে ১২ সদস্যের একটি কেন্দ্রীয় নিরাপত্তা দল। সূত্রের খবর, বুধবারই হুমায়ুন কবীরের নিরাপত্তা দলটি পৌঁছে গিয়েছে হুমায়ুনের মুর্শিদাবাদের রেজিনগরের বাসভবনে।

হুমায়ুন কবীর মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূলের বিধায়ক ছিলেন। বাবরি মসজিদ তৈরির ঘোষণা দেয়ার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস তাকে দল থেকে বহিষ্কার করেছে।

রানবির সাহা প্রধান

৩ মাস আগে

বাংলায় আবার নতুন মীরজাফরের জন্ম হলো

রানবীসা প্রধান

৩ মাস আগে

ও একটা চিটিংবাজ তার দালালের বাচ্চা দালাল ও মুসলিম ভোটকে বিভাজন করার জন্য এসেছে মুর্শিদাবাদে আবার কালো মেঘ দেখা মিলল নতুন মীরজাফরের জন্ম হলো

মন্তব্য করুন