ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, বৃহস্পতিবার সকালে উত্তর উপসাগরে তাদের নৌবাহিনী একটি মার্কিন ট্যাঙ্কারে আঘাত হেনেছে। একই সঙ্গে তারা বলেছে- যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং তাদের সমর্থনকারী ইউরোপীয় দেশগুলোর সামরিক ও বাণিজ্যিক জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে পার হতে দেয়া হবে না। আইআরজিসি বলেছে, যদি তাদের দেখা যায়, তবে নিশ্চিতভাবেই তাদের ওপর হামলা করা হবে। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। আইআরজিসি বলেছে, আমরা আগেও বলেছি যে- আন্তর্জাতিক আইন ও প্রস্তাবসমূহের ভিত্তিতে, যুদ্ধের সময়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত নিয়ন্ত্রণ করার অধিকার থাকবে।
প্রতীকী ছবি
উত্তর উপসাগরে মার্কিন ট্যাঙ্কারে আঘাত করেছে ইরান
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৩ মাস আগে
৫ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬, ২ঃ১১ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

MD.Hafiz Uddin
৩ মাস আগেMay Allah save the Iran & Muslim Ummah.