যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা প্রসঙ্গে ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী বলেছেন, ‘‘কোনো ‘লজিস্টিকস’ সাপোর্ট চাই না। আক্রান্ত মুসলিম দেশ হিসেবে সমর্থন চাই।’’ বুধবার দেশটির ঢাকা দূতাবাসে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বাংলাদেশের বিবৃতির বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, ‘বাংলাদেশ যেহেতু মুসলিম দেশ, ওআইসিসহ জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) সদস্য দেশ, সে হিসাবে তারা একটি আগ্রাসী শক্তির সরাসরি নিন্দা জানাবে, প্রতিবাদ জানাবে, এরকমটা আমরা আশা করি।’
সহানুভূতির আশা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আমরা কোনো দেশের কাছ থেকে কোনো ‘লজিস্টিকস’ সাপোর্ট চাই না। আমরা শুধু চাই, একটা মুসলিম দেশ আক্রান্ত একটা মুসলিম দেশের প্রতি সহানুভূতি ও সমর্থন প্রকাশ করবে।’’
রাষ্ট্রদূত আরও বলেন, ‘যখন জাতিসংঘ নিজে ইরানের ওপরে হামলাকে নিন্দা জানিয়েছে, সে প্রেক্ষাপটে একটা মুসলিম দেশ হিসেবে সব মুসলিম দেশের কাছেও আমাদের প্রত্যাশা যে, তারা তাদের ভাইদের ওপরে আক্রমণের বিরোধিতা করে নিন্দা জানাবে।’
প্রতিবেশী দেশগুলোতে ইরানের হামলার প্রশ্নে জাহানাবাদী বলেন, ‘প্রতিবেশী দেশগুলোর বিষয়ে আমরা আশা করব, তারা তাদের নীতি পুনরায় চিন্তাভাবনা করবেন এবং আশা করব, তারা তাদের ভূখণ্ড এবং অন্যান্য সুযোগ-সুবিধা আরেকটি দেশে আক্রমণ করার জন্য আগ্রাসী শক্তিকে ব্যবহারের অনুমতি দেবে না। কারণ এটা পুরা গোটা অঞ্চলের নিরাপত্তার জন্যই অত্যন্ত জরুরি।’
কোনো ‘লজিস্টিকস’ সাপোর্ট নয়, আক্রান্ত দেশ হিসেবে সমর্থন চাই: ঢাকা নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত
স্টাফ রিপোর্টার
অনলাইন
৩ মাস আগে
৫ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬, ১ঃ২৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
