অস্ট্রেলিয়া সরকার মধ্যপ্রাচ্যে আটকে পড়া তাদের নাগরিকদের সহায়তায় জরুরি পরিকল্পনার অংশ হিসেবে সামরিক সম্পদ মোতায়েন করেছে। অনলাইন গার্ডিয়ান এ খবর দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলা থেকে শুরু হওয়া সংঘাত যখন অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়ছে, তখন সরকার দশ হাজারের বেশি অস্ট্রেলীয় নাগরিক ও স্থায়ী বাসিন্দাকে সহায়তা করতে বিভিন্ন জরুরি বিকল্প পরিকল্পনা করছে। সরকার অস্ট্রেলীয়দের দেশে ফিরতে বাণিজ্যিক ফ্লাইট/বাণিজ্যিক বিকল্প ব্যবহার করতে উৎসাহ দিলেও, প্রতিরক্ষা বিভাগ অপারেশন বিচ চালু করেছে। যা কনস্যুলার সহায়তা প্রচেষ্টার অংশ হিসেবে সহায়তা দিতে নেয়া উদ্যোগ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বৃহস্পতিবার রয়েল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্স-এর একটি সি-১৭এ গ্লোবমাস্টার ভারী পরিবহন বিমান এবং কেসি-৩০এ মাল্টি-রোল ট্যাঙ্কার ট্রান্সপোর্ট বিমান মোতায়েন করা হয়েছে। অপারেশনাল নিরাপত্তার কারণে সরকার গন্তব্যসহ আরও নির্দিষ্ট তথ্য প্রকাশ করবে না। শুধু সংযুক্ত আরব আমিরাতেই (ইউএই) প্রায় ২৪,০০০ অস্ট্রেলীয় আটকে আছেন। অস্ট্রেলিয়ার উদ্দেশে কিছু বাণিজ্যিক ফ্লাইট ইতিমধ্যেই আবার চালু হতে শুরু করেছে। এদিকে নিউজিল্যান্ড সরকার বৃহস্পতিবার ঘোষণা করেছে, তারা অঞ্চলটি থেকে নিজেদের নাগরিকদের ফিরিয়ে আনতে প্রতিরক্ষা বাহিনীর দুটি বিমান পাঠাবে।
মধ্যপ্রাচ্যে সামরিক সম্পদ মোতায়েন করেছে অস্ট্রেলিয়া
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৩ মাস আগে
৫ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬, ১২ঃ৫৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Kazi
৩ মাস আগেযুদ্ধে না জড়ালে আপত্তির কারণ নাই। তবে আড়ালে ষড়যন্ত্র না হলেই মঙ্গল।