দক্ষিণ কোরিয়ার লি’র জরুরি বৈঠক

দক্ষিণ কোরিয়ার লি’র জরুরি বৈঠক

ফন্ট সাইজ:

ইরান সংঘাতের ধাক্কা লেগেছে অর্থনীতিতে। এমন অবস্থায় জরুরি বৈঠক করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। ওই বৈঠকে যাওয়ার আগে তিনি এ ঘোষণা দেন। সেখানে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অর্থ ও অর্থনীতি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে তার কিছু নির্দেশনা তুলে ধরেন। এসব পদক্ষেপের বেশিরভাগই ঘুরপাক খাচ্ছে এই আশঙ্কাকে ঘিরে- সংঘাত দীর্ঘ হলে দীর্ঘমেয়াদি তেল সংকট দেখা দিতে পারে। এর প্রভাব এখানে শেয়ারবাজারে ইতিমধ্যেই ভয়াবহভাবে পড়েছে। বুধবারও শেয়ারবাজারে এক তীব্র পতন দেখা গেছে। যা যুক্তরাষ্ট্রে নাইন-ইলেভেন হামলার সময়কার পতনের চেয়েও বেশি ছিল। একই সঙ্গে দেখা গেছে, দক্ষিণ কোরিয়ার মুদ্রা কোরিয়ান উন মার্কিন ডলারের বিপরীতে অল্প সময়ের জন্য নেমে গেছে অর্থনৈতিক সংকটের সময়ের পর সর্বনিম্ন স্তরে। লি এই পুরো ঘটনার সময় বিদেশে ছিলেন। তিনি বুধবার দেশে ফেরেন। দেখতে বেশ উদ্বিগ্ন লাগছিল তার। সূত্র গার্ডিয়ান

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন