আবু সাঈদের মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করি: প্রসিকিউটর মইনুল করিম

আবু সাঈদের মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করি: প্রসিকিউটর মইনুল করিম

ফন্ট সাইজ:

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করি বলে মন্তব্য করেছেন প্রসিকিউটর ব্যারিস্টার মইনুল করিম। তিনি বলেন, ‘আগামী ৯ এপ্রিল মামলাটির রায় ঘোষণার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-২। আমরা মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে মর্মে আশাবাদী এবং ট্রাইব্যুনালের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করি।’

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মইনুল করিম আরও বলেন, ‘আমরা মোট ২৫ জনের জবানবন্দি গ্রহণ করেছি। এদের মধ্যে প্রত্যক্ষদর্শী সাক্ষী ও এক্সপার্ট আছে। ঘটনার সময় একটি স্বনামধন্য টিভি চ্যানেল লাইভ সম্প্রচার করতেছিল। যেই সাংবাদিক এই লাইভ সম্প্রচার করতেছিল উনিও এসেছেন। আন্দোলন চলাকালে আবু সাঈদের সঙ্গে একত্রে গুলিবিদ্ধ হয়েছে এমন সাক্ষীরাও এসে এখানে জবানবন্দি দিয়েছেন। পুরো ঘটনাটা বিশ্ববিদ্যালয়ের সিসি ক্যামেরায় ধারণকৃত ছিল, সেই ফুটেজও আমরা বিজ্ঞ আদালতে দাখিল করতে সক্ষম হয়েছি। এসব বিবেচনা করে আমরা আসামীদের সর্বোচ্চ শাস্তি আশা করতেছি। সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে মর্মে আমরা আশাবাদী।’

এদিকে মামলার আসামি পক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু সাংবাদিকদের বলেন, ‘আবু সাঈদ যখন দুহাত প্রসারিত করেছিলো তার হাতে লাঠি ছিলো। তাকে নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারী বলা যাবে না।’

তিনি আরও বলেন, ‘গুলির কারণে আবু সাঈদের মৃত্যু হয়নি। তার শরীরে গুলির কার্তুজের বিন্দু পরিমাণ অস্তিত্ব ছিল না। আবু সাঈদের টি-শার্টে গুলির কোনো ছিদ্র ছিল না। আবু সাঈদকে লাঠি আঘাত করেছিল ৬ জন পুলিশ। তার মধ্যে ১ জনকে আসামি করা হয় ফলে তদন্ত প্রতিবেদন শতভাগ ডিফেক্টেড বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, আইনজীবী আজিজুর রহমান দুলু পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়ের আইনজীবী।

no need

৩ মাস আগে

Rapid Action Batelian er ''Natun naam'' ki ?

মন্তব্য করুন