সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ বাতিল করে নতুন গভর্নর নিয়োগ করতে সরকারকে আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বুধবার রাজধানীর টিআইবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘যাকে গভর্নর নিয়োগ দেয়া হয়েছে, যে প্রক্রিয়ায় হোক না কেন, অত্যন্ত জোরালো স্বার্থের দ্বন্দ্ব বিরাজ করবে বাংলাদেশ ব্যাংকে। উনার (গভর্নর) দলের সংশ্লিষ্টতায় দায়বদ্ধতা পালনের ক্ষেত্রে যে সুযোগ থাকার কথা, সেটি বাংলাদেশ ব্যাংক বর্জিত হবে। কাজেই এই ব্যক্তির হাতে বাংলাদেশ ব্যাংক ছেড়ে দেয়া সামনের পাঁচ বছরের জন্য কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না বলে আমরা মনে করি।’
ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘এর পেছনে যদি কোনো ষড়যন্ত্র থাকে যে, কোনো বিশেষ মহলকে সুযোগ করে দেয়া, সেটি কিন্তু আরও বেশি গুরুতর প্রশ্ন। সরকারের উচিত হবে সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিষয়গুলো তদন্ত করে পদক্ষেপ গ্রহণ করা।’
তিনি বলেন, ‘এটি আমার আপনার বলার বিষয় না, সরকারের জানার কথা, সরকারপ্রধানের অবশ্যই নিজেরই জানার কথা। কাজেই আমরা সকলে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করছি-এই বিষয়টিকে বিশেষভাবে গুরুত্বসহকারে বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিল করে নতুন গভর্নরের নিয়োগের উদ্যোগ গ্রহণ করার জন্য।’

Syed Bahar
৩ মাস আগেI agree with the TIB calls to revoke appointment of the governor of the Bangladesh Bank.