ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরানি নৌবাহিনীর ফ্রিগেট ‘দেনা’কে ডুবিয়ে যুক্তরাষ্ট্র সমুদ্রে একটি নৃশংসতা ঘটিয়েছে এবং যুক্তরাষ্ট্রকে এর জন্য ‘তেঁতোভাবে আফসোস’ করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আব্বাস আরাঘচি বলেন, ইরানের উপকূল থেকে ২০০০ মাইল (৩,২১৯ কিলোমিটার) দূরে যুক্তরাষ্ট্র সমুদ্রে একটি নৃশংসতা করেছে। তিনি আরও বলেন, ফ্রিগেট দেনা ভারতের নৌবাহিনীর অতিথি ছিল। এতে প্রায় ১৩০ জন নাবিক ছিলেন। আন্তর্জাতিক জলসীমায় কোনো সতর্কতা ছাড়াই আঘাতপ্রাপ্ত হয়েছে সেটি। পোস্টে তিনি উল্লেখ করেন, আমার কথা মনে রাখুন: যুক্তরাষ্ট্র যে নজির স্থাপন করেছে, সেটার জন্য তারা তেঁতোভাবে আফসোস করবে।
যুক্তরাষ্ট্রকে ‘তেঁতোভাবে আফসোস’ করতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৩ মাস আগে
৫ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬, ১২ঃ২৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

সৈয়দ নজরুল হুদা
৩ মাস আগেভারতে আমন্ত্রিত ইরানী নৌজাহাজ ডুবানোতে বেঈমান ভারতীয়দের হাত আছে। ইরানের উচিত ভারতের বিরুদ্ধে সোচ্চার হওয়া।সমুদ্রে ভাসা নাবিকদের ভারত উদ্ধার করেনি, বরং শ্রীলঙ্কার নৌবাহিনী উদ্ধার করেছে।