পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শান্তি তখনই প্রতিষ্ঠিত হতে পারে, যখন আফগান তালেবান শাসন সন্ত্রাসবাদ ও সন্ত্রাসী সংগঠনগুলোর প্রতি সমর্থন ত্যাগ করবে। এমন মন্তব্য করেছেন পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) ও চিফ অব আর্মি স্টাফ (কোআস) ফিল্ড মার্শাল অসিম মুনির। বুধবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)। সামরিক বাহিনীর এই মিডিয়া উইংয়ের মতে, সিডিএফ মুনির পশ্চিম সীমান্ত বরাবর বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতি এবং অভিযানের প্রস্তুতি পর্যালোচনা করতে দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা সফর করেন। এই সফরে ফিল্ড মার্শাল মুনিরকে নিরাপত্তা পরিস্থিতি, চলমান গোয়েন্দাভিত্তিক অভিযান এবং সীমান্ত ব্যবস্থাপনায় গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে একটি বিস্তৃত ব্রিফিং দেয়া হয়। আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, কোআসকে চলমান অপারেশন গাযাব লিল-হক এবং পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়। আইএসপিআর জানায়, সিডিএফ মুনির অগ্রবর্তী এলাকাগুলোতে মোতায়েন অফিসার ও সেনাদের সঙ্গে কথা বলেন এবং চলমান সংঘর্ষের মধ্যে তাদের অটুট পেশাদারিত্ব, অপারেশনাল সতর্কতা এবং উচ্চ মনোবলের প্রশংসা করেন। তিনি পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষা এবং অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে তাদের দৃঢ় অঙ্গীকারেরও ভূয়সী প্রশংসা করেন।
আফগান তালেবানদের উদ্দেশে সিডিএফ মুনির যা বললেন
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৩ মাস আগে
৫ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬, ১২ঃ১৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
