ঢাকায় সফররত দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি সকাল ১১টা ৫০মিনিটে শেষ হয়।
ওই বৈঠকে বিএনপি’র স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান এমপি’র নেতৃত্বে আরও উপস্থিতি ছিলেন ব্যারিস্টার নওশাদ জমির এমপি, ডা. মাহবুবুর রহমান এমপি, নায়েবা ইউসুফ এমপি, ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
পল কাপুরের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক
স্টাফ রিপোর্টার
অনলাইন
৩ মাস আগে
৫ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬, ১২ঃ১৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
