এখন পর্যন্ত ঢাকা থেকে ২১০টি ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি

এখন পর্যন্ত ঢাকা থেকে ২১০টি ফ্লাইট বাতিল

ফন্ট সাইজ:

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান গত ২৮ ফেব্রুয়ারি থেকে তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এই পরিস্থিতিতে এখন পর্যন্ত ঢাকা থেকে মোট ২১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি ও ৪ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল করা হয়। এছাড়াও আজ কাতার ৪টি, কুয়েত ৪টি, জাজিরা (কুয়েত) ৪টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ১০টি, এমিরেটস ৪টি, ইউএস-বাংলা ২টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, ফ্লাই দুবাই (সংযুক্ত আরব আমিরাত) ৪টি ফ্লাইট বাতিল করে।

এই নিয়ে এখন পর্যন্ত ঢাকা থেকে ২১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন