মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ফ্লাইট স্থগিত থাকায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকেপড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার সকাল ৭টায় ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে এক বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে।
‘সংযুক্ত আরব আমিরাতে আটকে থাকা বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা-চট্টগ্রাম-আবুধাবী-ঢাকা রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়।’ বলে উল্লেখ করেন তিনি।
দুবাইয়ে আটকেপড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরেছেন
স্টাফ রিপোর্টার
অনলাইন
৩ মাস আগে
৫ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬, ৯ঃ৪৭ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
