কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দোহায় মার্কিন দূতাবাসের কাছাকাছি এলাকায় বসবাসকারী বাসিন্দাদের সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে। আল জাজিরার একজন সাংবাদিক বলেছেন, আমরা দোহায় ওই এলাকায় বসবাসকারী কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, এলাকায় পুলিশ কর্মকর্তারা উপস্থিত আছেন এবং শান্তভাবে লোকজনকে এলাকা ছেড়ে যেতে বলছেন। তারা আরও বলেছেন, তাদের থাকার জন্য আবাসনের ব্যবস্থা করে দেয়া হচ্ছে। একজন জানান, কিছু লোককে কাছাকাছি একটি মেট্রো স্টেশনে যেতে নির্দেশ দেয়া হয়েছে। এ মুহূর্তে কোনো তাৎক্ষণিক হুমকি আছে কি না- তা নিশ্চিতভাবে জানা যায় নি। তবে এটি এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় আমেরিকান নাগরিকদের উদ্দেশে সতর্কতা জারি করেছে। মধ্যপ্রাচ্য অবিলম্বে ত্যাগ করতে বলা হয়েছে, এমনকি যেখানে তারা আছে সেখানে বাণিজ্যিক ফ্লাইট না পেলে ওমান ও সৌদি আরবের মতো দেশে ভ্রমণ করেও চলে যেতে বলা হয়েছে।
মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের এলাকা ছাড়তে বলছে কাতারি পুলিশ
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৩ মাস আগে
৫ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬, ৯ঃ৪৪ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
