কেউই ইসরাইলের জন্য লড়াই করতে চায় না

কংগ্রেসে বর্ষীয়ান মার্কিন ইউএস সেনা

কেউই ইসরাইলের জন্য লড়াই করতে চায় না

ফন্ট সাইজ:

মার্কিন কংগ্রেসে একটি শুনানির সময় ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার বিষয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদ করায় সাবেক এক ইউএস মেরিন বর্ষীয়ান সেনাকে জোর করে কক্ষ থেকে বের করে দেয়া হয়েছে। তার নাম ব্রায়ান ম্যাকগিনিস। আসন্ন নির্বাচনে তিনি গ্রিন পার্টি থেকে সিনেটে প্রার্থী হচ্ছেন। শুনানির সময় তাকে চিৎকার করতে শোনা যায়, ‘কেউ ইসরাইলের জন্য লড়তে কেউ চায় না’। এ সময় একাধিক নিরাপত্তাকর্মী তাকে ধাক্কা দিয়ে কক্ষের বাইরে বের করে দেন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। সিবিএস নিউজের সাংবাদিক অ্যালান হি’র পোস্ট করা একটি ভিডিও ক্লিপে দেখা যায়, মন্টানা অঙ্গরাজ্যের সিনেটর টিম শিহি নিজেও একজন মার্কিন বর্ষীয়ান কর্মকর্তা। তিনিও ক্যাপিটল পুলিশকে সাহায্য করে ম্যাকগিনিসকে তুলে ধরে ঠেলে কক্ষের বাইরে বের করে দিচ্ছেন। পরে সিবিএস’কে দেয়া বক্তব্যে শিহি বলেন, তিনি সহায়তা করতে এবং পরিস্থিতি উত্তেজনা কমাতে সাহায্য করার সিদ্ধান্ত নেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন