ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে মার্কিন নৌবাহিনীকে ভারতীয় বন্দর ব্যবহারের অনুমতি দেয়নি বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন আমেরিকা নিউজ নেটওয়ার্কে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন নৌজাহাজ ভারতীয় বন্দর ব্যবহার করতে পারে বলে দাবি করেন দেশটির প্রতিরক্ষা দপ্তরের সাবেক উপদেষ্টা ডগলাস ম্যাকগ্রেগর।
তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই দাবি নাকচ করে দিয়েছে। এক বিবৃতিতে ভারত জানায়, ওই চ্যানেলে প্রচারিত বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। একই সঙ্গে এ ধরনের অমূলক ও মনগড়া মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
শ্রীলঙ্কা উপকূলে ইরানি একটি যুদ্ধজাহাজে মার্কিন সাবমেরিন হামলার ঘটনা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা বাড়ার মধ্যেই ভারতের এ প্রতিক্রিয়া আসে। সংশ্লিষ্ট যুদ্ধজাহাজটি ভারতের আয়োজিত সামরিক মহড়া শেষে এলাকা ত্যাগ করছিল বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
সূত্র: আল জাজিরা।

সত্যবাদী
৩ মাস আগেগোমূত্রের দেশতো মিথ্যার আড়ালেই থাকবে, এর থেকে বেশি কী আর আশা করা যায়। অন্যদিকে Trump প্রশাসন কঠিন সত্যবাদী।