পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার দিবাগত রাত ৩টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন।
মঙ্গলবার রাতে জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র ওমরাহ পালন শেষে ডা. শফিকুর রহমান আগামী ৬ই মার্চ সকালে দেশে ফিরবেন। জামায়াতে ইসলামীর আমীরের দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমানে তিনি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। ওমরাহ পালন শেষে দেশে ফিরে তিনি পুনরায় তার নিয়মিত রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে যোগ দেবেন।
এর আগে গত অক্টোবর এবং নভেম্বর মাসে দুই দফা পবিত্র ওমরাহ পালন করেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান। তবে বিরোধীদলীয় নেতা হিসেবে এটাই তার প্রথম বিদেশ সফর।
পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব গেছেন জামায়াত আমীর
স্টাফ রিপোর্টার
৫ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
