ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক বিস্তারিত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৩০০টি সংসদীয় আসনের মধ্যে যে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফল আগেই ঘোষণা করা হয়েছিল। বুধবার ওই সকল বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এর ফলে ভোটার ও প্রার্থীরা এখন থেকে প্রতিটি কেন্দ্রের পৃথক ফলাফল যাচাই করতে পারবেন।
ইসি জানিয়েছে, দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আইনি জটিলতা ও প্রার্থীর মৃত্যুর কারণে তিনটি আসনের ফলাফল ও ভোটগ্রহণ বাকি থাকলেও অবশিষ্ট ২৯৭টি আসনের কেন্দ্রভিত্তিক ফল আজ প্রকাশ করা হয়েছে।
নির্বাচন কমিশনের সূত্র জানায়, আইনি জটিলতার কারণে চট্টগ্রাম অঞ্চলের দুটি আসনের ফলাফল এখনো আটকে আছে। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪; এই দুই আসনের ফলাফল বর্তমানে স্থগিত রাখা হয়েছে। আদালতে চলমান মামলা নিষ্পত্তি হওয়ার পর কমিশন এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে। এ ছাড়া, শেরপুর-৩ আসনে নির্বাচনের আগে একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনের নির্বাচন বাতিল করা হয়েছিল। ওই আসনের ১২৮টি কেন্দ্রে আগামী ৯ই এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একইদিনে অর্থাৎ ৯ই এপ্রিল বগুড়া-৬ আসনেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিএনপি নেতা তারেক রহমান এই আসনটি ছেড়ে দেয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।
সংসদ নির্বাচন
২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা
স্টাফ রিপোর্টার
৫ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
