অভিনেতা ও নাট্যনির্দেশক গাজী রাকায়েত পরিচালিত ‘মৃত্তিকা মায়া’ এবং ‘গোর’- সিনেমা দু’টি দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। এবার মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের তৃতীয় সিনেমা ‘মানুষটিকে দেখ’। বাংলা নববর্ষ উপলক্ষে আগামী ১৪ই এপ্রিল দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। সেরিব্রাল পালসি সম্পর্কে বিদ্যমান কুসংস্কার ও সামাজিক কলঙ্ক দূর করা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সাধারণ মানুষের সংবেদনশীলতা বৃদ্ধি করার উদ্দেশ্যে নির্মিত হয়েছে ছবিটি। এর ইংরেজি নাম ‘সি দ্য পারসন’।
আসছে গাজী রাকায়েতের তৃতীয় সিনেমা
স্টাফ রিপোর্টার
৫ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
