বন্দরে মাটি কাটায় বাধা দেয়ায় সন্ত্রাসী হামলায় ১০ গ্রামবাসী আহত

ফন্ট সাইজ:

বন্দরে বসতবাড়ি ঘেঁষে ইটভাটার মাটি কাটতে বাধা দেয়ায় গ্রামবাসীর ওপর হামলা চালিয়ে মাটি সন্ত্রাসী মামুন বাহিনী। এ হামলার ঘটনায় কমপক্ষে ১০ জন গ্রামবাসী আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে মুছাপুর ইউপি’র পিচকামতাল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ভাঙচুর করে উত্তেজিত গ্রামবাসী। স্থানীয়রা জানান, গত মঙ্গলবার দুপুর থেকে মামুন ও তার সন্ত্রাসী বাহিনীর লোকজন ভেকু দিয়ে মাটি কেটে নিতে জোরপূর্বক মোজাম্মেল হক ও ফারুক মিয়ার বাড়ির উপর দিয়ে ডাম্পট্রাক চলাচলের রাস্তা তৈরি করে। রাতে মাটি কেটে ইটভাটায় নিতে গ্রামবাসী বাধা দেয়।
এ সময় মামুন ও তার সন্ত্রাসী বাহিনী চাপাতি, রামদা, চাকু, এস এস পাইপ লাঠিসোটা অস্ত্রশস্ত্র নিয়ে ৬-৭ জন নারী পুরুষকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। উপর্যুপরি হামলায় আহতরা হলেন- মোজাম্মেল হক, ফারুক, নুরুদ্দিন, ফারজানা, তাছলিমা ও মোছলেমা। পরে এলাকাবাসী একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তুললে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সন্ত্রাসীদের ফেলে রেখে যাওয়া একটি মোটরসাইকেল ভাঙচুর করে বিক্ষুব্ধ গ্রামবাসী। বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, মাটি কাটা নিয়ে গ্রামবাসীর ওপর হামলা ও প্রতিপক্ষের একটি মোটরসাইকেল ভাঙচুর করে উত্তেজিত গ্রামবাসী। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন