সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লারের সভাপতি সামিউল মনিরের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় শ্যমনগর প্রেসক্লাব চত্বরে সাংবাদিকরা এ মানববন্ধন করে। প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সাংবাদিক আব্দুল আহাদের সঞ্চালনায় কর্মসূচিতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তব্য দেন শ্যামনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব আবু কওছার, সাংবাদিক আবু সাঈদ, সাংবাদিক আনিছুজ্জামান সুমন, সাংবাদিক শেখ আফজালুর রহমান, সাংবাদিক রনজিৎ বর্মণ, সাংবাদিক আব্দুল কাদের, সাংবাদিক হুসাইন বিন আফতাব, সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক মাহমুদুল ফিরোজ বাবুল, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী ইমন, রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী মারুফ বিল্লাহ রুবেল। এসময় বক্তারা বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন প্রেসক্লাব ভবনে প্রকাশ্যে দিবালোকে ঢুকে প্রেসক্লাবের সভাপতির ওপর হামলার ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। তারা অভিযোগ করেন, উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুরের নেতৃত্বে সংঘটিত এ হামলা ঘটনার আগে পুলিশকে অবহিত করা হলেও যথাসময়ে কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। বক্তারা আরও বলেন, মব সৃষ্টি করে সভাপতির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি স্বাধীন সাংবাদিকতা চর্চাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। উল্লেখ্য, গত সোমবার বেলা ১২টার দিকে শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি মিছিল প্রেসক্লাব চত্বরে এসে মানববন্ধন করে। একপর্যায়ে উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুরের নেতৃত্বে ২৫/৩০জন নেতাকর্মী প্রেসক্লাব ভবনে ঢুকে সভাপতি সামিউল মনিরের ওপর হামলা চালায়। আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
বাংলারজমিন
৩ মাস আগে
৪ মার্চ (বুধবার), ২০২৬, ৮ঃ৫৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
