ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় হাট-বাজারগুলোতে ৫০০ ও ১০০০ টাকার জালনোটের সরবরাহ অস্বাভাবিক হারে বেড়ে গেছে। এর মধ্যে রয়েছে ছোট বড় নোট, মুহূর্তের মধ্য এ ধরনের ছোট বড় লোকগুলো সক্রিয়ভাবে সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের মাঝে ছড়িয়ে দেয়া হচ্ছে। জানা গেছে, ময়মনসিংহ তারাকান্দা উপজেলায় বিশেষ করে সাপ্তাহিক হাটের দিনগুলোতে এই চক্রটি সবচেয়ে বেশি সক্রিয় থাকে। ভালো নোটের মাধ্যমে ভুয়া নোট, আসল টাকা চিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। স্থানীয়দের অভিযোগ, একটি পরিকল্পিত চক্র উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্রগুলোতে জালটাকা ছড়িয়ে দিচ্ছে। তারা সাধারণত ব্যস্ত সময়ে বা সন্ধ্যার পর ভিড়ের সুযোগ নিয়ে বড় নোট দিয়ে কম দামের পণ্য কেনে। তারাকান্দা বাজারের ব্যবসায়ী মিজানুর রহমান জানান, গত সপ্তাহে এক ক্রেতা ১০০০ টাকার নোট দিয়ে শশা, কাঁচা মরিচ, লেবু ও গাজর কিনে নিয়ে যান। পরে দেখি সেটি জাল। অন্যদিকে, সিএনজি চালক ও রিকশাচালকরাও বিপদে পড়ছেন। দ্রুত ভাড়া মিটিয়ে চলে যাওয়ার সময় নোট যাচাই করার সুযোগ পান না তারা। বিশেষজ্ঞদের মতে, জাল নোটগুলো আসলের তুলনায় কিছুটা বেশি পিচ্ছিল এবং খসখসে ভাব কম থাকে। এছাড়া জলছাপ ও নিরাপত্তার সুতা আসল নোটের মতো নিখুঁত নয়।
তারাকান্দায় জাল টাকার আতঙ্কে সাধারণ মানুষ
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
৫ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
