পরিচ্ছন্ন নগর গড়তে মানুষকে উদ্বুদ্ধ করতে ইমামদেরকে অনুরোধ জানালেন প্রশাসক

ফন্ট সাইজ:

পরিচ্ছন্ন নগর গড়ায় মসজিদে খুতবার মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করতে ইমামদেরকে অনুরোধ জানিয়েছেনÑ সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী। বুধবার সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে ‘দারিদ্র্যবিমোচনে যাকাতের ভূমিকা’Ñ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান। আব্দুল কাইয়ূম চৌধুরী বলেন, আমরা সবাই সুন্দর নগর চাই। কিন্তু সুন্দর নগর গড়তে সবাই আন্তরিকভাবে কাজ করি না। আমরা মনে করি এই কাজ শুধু সিটি কর্পোরেশনের। এই মানসিকতা বদলাতে হবে। সুন্দর নগর গড়ায় প্রত্যেক নাগরিককে ভূমিকা রাখতে হবে। নিজেদের আঙিনা নিজ উদ্যোগেই পরিষ্কার রাখতে হবে। যত্রতত্র আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে। সবাইকে সাধ্য অনুযায়ী যাকাত দেওয়ার অনুরোধ জানিয়ে প্রশাসক বলেন, আমরা যথাযথভাবে যাকাত দিলে দারিদ্র্য অনেক কমবে। সেমিনারে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয় আয়োজিত সেমিনারে স্বাগত বক্তব্য দেন বিভাগীয় পরিচালক ডা. সৈয়দ শাহ এমরান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী অধ্যাপক ড. মো. মুহিবুর রহমান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন