মৌলভীবাজারে জিলাপিতে হাইড্রোজ প্রতিষ্ঠান সিলগালা

ফন্ট সাইজ:

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় বুধবার অভিযান হয়েছে। জেলার কুলাউড়া উপজেলার রবিরবাজার, মধ্য রবিরবাজার, কর্মধা রোডসহ বিভিন্ন জায়গায় নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী ও ইফতারি সামগ্রী তৈরি প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। তদারকি অভিযানে জিলাপিতে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ মিশ্রণ করা ও ক্ষতিকর রং পাওয়া যায়। পোড়া তেল দিয়ে ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মধ্য রবিরবাজারে অবস্থিত আল-মদিনা মিষ্টিঘরকে ৫০ হাজার টাকা, মেসার্স সুজন মিষ্টিঘরকে ২০ হাজার টাকা ও ধানসিঁড়ি রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। হাইড্রোজ একটি বিষাক্ত রাসায়নিক দ্রব্য, যা খাদ্য উৎপাদনে ব্যবহার খাদ্য সংযোজন দ্রব্য ব্যবহার প্রবিধিমালা-২০১৭ অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ। হাইড্রোজ যুক্ত খাবার গ্রহণের ফলে শরীরের বিভিন্ন অঙ্গ বিশেষ করে কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তা ছাড়াও পাকস্থলীর ক্যান্সার, পেটের পীড়া ও আলসার মানবদেহের বিভিন্ন হরমোনের কার্যক্রমে ব্যাঘাত ঘটায়। এই অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লাখ টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এ ছাড়াও ধানসিঁড়ি রেস্টুরেন্টকে সাময়িক সিলগালা করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন