পাবনার রাজনীতিতে সাম্প্রতিক বছরগুলোতে আলোচনায় থাকা নামগুলোর একটি ইলিয়াস আহমেদ হিমেল রানা। রাজনৈতিক আন্দোলন, সংগঠনিক দায়িত্ব পালন এবং সামাজিক কর্মকাণ্ড এই তিন ধারায় তার সক্রিয়তা স্থানীয় রাজনীতিতে আলাদা করে নজর কেড়েছে। হিমেল রানা বর্তমানে পাবনা জেলা যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি পাবনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। একইসঙ্গে ছাত্ররাজনীতিতে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি পাবনা জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক উভয় দায়িত্বই পালন করেছেন বিভিন্ন সময়ে।
দলীয় সূত্র জানায়, জেলা পর্যায়ের বাইরে তিনি ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় এবং বিভাগীয় পর্যায়েও সাংগঠনিক দায়িত্বে ছিলেন। এসব দায়িত্ব পালনের সময় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করতে গিয়ে একাধিকবার মামলা, গ্রেফতার এবং প্রশাসনিক বাধার মুখোমুখি হয়েছেন। তবুও সামনে এগিয়ে গিয়েছেন নিজের মেধা ও সামাজিক কর্মকাণ্ড দিয়ে। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক উদ্যোগেও ইলিয়াস আহমেদ হিমেল রানার সম্পৃক্ততা রয়েছে। তার উদ্যোগে গড়ে ওঠা সামাজিক সংগঠন পিপীলিকা। ‘পিপীলিকার ভাবনা, ফুলের শহর পাবনা’Ñএ সেøøাগানকে সামনে রেখে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনটির পক্ষ থেকে ত্রাণ বিতরণ, রক্তদান কর্মসূচি, শিক্ষা সহায়তা এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন কর্মসূচির তথ্য পাওয়া গেছে। শিক্ষা খাতে তার উদ্যোগ হিসেবে রয়েছে ‘বন্ধন লাইব্রেরি’। সংশ্লিষ্টদের মতে, এই পাঠাগারটি শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের জন্য উন্মুক্ত এবং নিয়মিত পাঠচর্চার পরিবেশ তৈরি করছে। স্থানীয় শিক্ষার্থীরা এখানে নিরিবিলি পরিবেশে পড়াশোনার সুযোগ পাচ্ছে বলে জানা যায়।
যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সম্পৃক্ত রাখতে গড়ে তোলা হয়েছে পিপীলিকা স্পোর্টিং ক্লাব। ক্লাবের উদ্যোগে স্থানীয় পর্যায়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এসব কার্যক্রম তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা রাখছে। এছাড়া স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে বাংলাদেশ ঈদগাহ ফিটনেস ক্লাব। এখানে নিয়মিত শরীরচর্চা কার্যক্রম পরিচালিত হয় এবং বিভিন্ন বয়সী মানুষ এতে অংশগ্রহণ করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইলিয়াস আহমেদ হিমেল রানার রাজনৈতিক পরিচয় মূলত আন্দোলননির্ভর হলেও সাম্প্রতিক সময়ে সামাজিক কার্যক্রমের মাধ্যমে তিনি নগরভিত্তিক জনসংযোগ বাড়ানোর চেষ্টা করছেন। আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে এসব উদ্যোগকে সম্ভাব্য রাজনৈতিক প্রস্তুতির অংশ হিসেবেও দেখছেন কেউ কেউ। এ বিষয়ে ইলিয়াস আহমেদ হিমেল রানার ঘনিষ্ঠ মহলের দাবি, রাজনৈতিক মতাদর্শের বাইরে গিয়ে তিনি একটি পরিকল্পিত ও নাগরিকবান্ধব পাবনা গড়ার লক্ষ্যে কাজ করছেন। তবে নির্বাচনী রাজনীতিতে তার ভূমিকা কতটা প্রভাব ফেলবে, তা নির্ভর করবে দলীয় সিদ্ধান্ত ও ভোটারদের প্রতিক্রিয়ার ওপর এমনটাই মত সংশ্লিষ্ট মহলের।
পাবনায় হিমেল রানার ভূমিকা ও প্রভাব
রাজিউর রহমান রুমী, পাবনা থেকে
৫ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Dr. M. Rashedul Haque
৩ মাস আগেপ্রচলিত রাজনীতির বলয় থেকে বের হয়ে প্রকসার্বিক উন্নয়ন কে বেগবান