ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ফন্ট সাইজ:

কুষ্টিয়ার ভেড়ামারায় সিএনজি এবং ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে রূপচাঁদ ওরফে পাগলু (৫০) নামের এক ব্যক্তি। গতকাল সকালে ভেড়ামারা-কুষ্টিয়া মহাসড়কের শাহারা ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রূপচাঁদ স্থানীয় ১০ মাইল এলাকার মোজাম্মেল হোসেনের পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে ৬টার দিকে কুষ্টিয়ার দিক থেকে ভেড়ামারার দিকে আসছিল স্টিয়ারিং ট্রলি এবং রূপচাঁদ ভেড়ামারার দিক থেকে সিএনজিতে করে ১০ মাইলের নিজ বাড়িতে ফিরছিল। পথে শাহারা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে সিএনজি এবং ট্রলির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গুরুত্বর আহত রূপচাঁদকে ভর্তি করা হয় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে সকাল ৯টার দিকে মারা যান তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন