মৌলভীবাজারে সুধীজনের সম্মানে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে মৌলভীবাজার শহরের একটি অভিজাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কনফারেন্স হলে ইফতারের পূর্বে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের এমপি, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের প্রধান পৃষ্ঠপোষক এম নাসের রহমান। সাইফুর রহমান স্মৃতি পরিষদের আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমদের সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম দিকে স্মৃতি পরিষদের প্রধান পৃষ্ঠপোষক এম নাসের রহমান বিপুল ভোটে এমপি নির্বাচিত হওয়ায় তাকে ফুল দিয়ে বরণ ও সম্মাননা জানান পরিষদের আহ্বায়ক কমিটির সদস্যরা। ইফতার ও দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, সদস্য এডভোকেট সুনিল কুমার দাশ, মৌলভী ওয়ালী সিদ্দিকী, এম এ মুকিত, মো. বদরুল আলম, মো. ফখরুল ইসলাম, বকসী মিসবাহ উর রহমান, হেলু মিয়া, আশিক মোশারফ প্রমুখ নেতৃবৃন্দ।
মৌলভীবাজারে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের ইফতার
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
৫ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
