শাহজাদপুরে পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার গৃহবধূ, অভিযুক্ত আটক

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের শাহজাদপুরে এক গৃহবধূ নদী থেকে পানি নেয়ার সময় ধর্ষণের স্বীকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। বুধবার ভোর ৬টার দিকে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের করতোয়া নদীতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত এশার আলী (৪০) ধর্ষণ করে ভিডিও ধারণ করে। পরে ভুক্তভোগী বিষয়টি পরিবারের লোকজনকে জানালে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এশারকে আটক করে। এরপর তার মোবাইল ফোন জব্দ করে। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, আমরা ১ ঘণ্টার মধ্যে অভিযুক্ত এশার আলীকে গ্রেপ্তার করি। এ ব্যাপারে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এশার আলী ধর্ষণের কথা স্বীকার করেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন