চারদিন হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা শেষে গুলশানের বাসায় ফিরেছেন অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার একান্ত সহকারি শহীদুজ্জামান একথা জানান।
তিনি বলেন, বুধবার দুপুরে বাসায় ফিরেছেন স্যার। ডাক্তাররা পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তিনি জরুরি ফাইলসহ দপ্তরিক কাজ বাসায় বসে করছেন বলে জানান একান্ত সহকারি। তিনি বলেন, মাননীয় মন্ত্রী জরুরি দাপ্তরিক কাজ হাসপাতালেও করেছেন, এখন বাসায় থেকেও করছেন। গত ১লা মার্চ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে সংসদ নির্বাচিত হন।
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন অর্থমন্ত্রী
স্টাফ রিপোর্টার
অনলাইন
৩ মাস আগে
৪ মার্চ (বুধবার), ২০২৬, ৮ঃ১৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
