১৮ই মার্চও ছুটির প্রস্তাব, আগামীকাল মন্ত্রিসভার বৈঠকে উঠছে

ফন্ট সাইজ:

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ই মার্চও ছুটির প্রস্তাব করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব উপস্থাপন করা হবে। আর এটি অনুমোদন করা হলে এবার কার্যত ছুটি হবে মোট সাত দিন।

চাঁদ দেখা সাপেক্ষে ২১শে মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সে অনুযায়ী ১৯ থেকে ২৩শে মার্চ পর্যন্ত এই ছুটি নির্ধারণ করা রয়েছে।
এর মধ্যে ২১শে মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এ ছাড়া ঈদের আগে ১৯ ও ২০শে মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩শে মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছে। এখন ঈদের আগে ১৮ মার্চ ছুটি হলে কার্যত ঈদের আগে ছুটি হবে চার দিন। কারণ, ১৭ই মার্চ পবিত্র শবে কদরের ছুটি হওয়ার কথা। ফলে ঈদের দিন এবং পরের দুই দিন মিলিয়ে এবার ঈদের মোট ছুটি হবে ৭ দিন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র বলছে, ১৮ই মার্চ ছুটির প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছে। আগামীকাল এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হতে পারে। ঈদের পরে ছুটি হলে ২৬ মার্চ স্বাধীনতা দিবস এবং পরে শুক্র ও শনিবার মিলিয়ে ছুটি অনেক বেশি হওয়ায় ঈদের আগে ছুটির প্রস্তাব করা হয়েছে। যদিও এখনো তা চূড়ান্ত হয়নি। জনগণের সুবিধার কথা বিবেচনা করে এ ছুটি বাড়তে পারে।

মোস্তফা কামাল

৩ মাস আগে

২৪ এবং ২৫ তারিখ ছুটি হলে ঈদের আনন্দ চমৎকার হবে।

ইরফান

৩ মাস আগে

১৮ই মার্চ ছুটি যুক্তিসঙ্গত। ২৪, ২৫ তারিখ ছুটি দেওয়ার দরকার নেই। কারণ ২৪ তারিখ মুসলিমদের ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ রয়েছে। যাঁদের প্রয়োজন হবে তাঁরা ২৫ তারিখ নৈমিত্তিক ছুটি নিলেই হয়।

Andalib

৩ মাস আগে

ঈদের আগে লম্বা ছুটি খুব একটা উপভোগ্য নয়। মানুষের বিভিন্ন জায়গায় বেড়ানো হয় ঈদের পর। তাই ১৮ই মার্চ ছুটি না দিয়ে ২৪ ও ২৫ মার্চ দেয়া হলে সেটা যথার্থ হবে।

মন্তব্য করুন