কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনসে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া এই হাইভোল্টেজ ম্যাচে বিজয়ী দল হবে আসরের প্রথম ফাইনালিস্ট।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার রেকর্ড রীতিমতো ঈর্ষণীয়। এখন পর্যন্ত বিশ্বমঞ্চে এই দুই দলের ৫ বারের দেখায় প্রতিবারই জিতেছে প্রোটিয়ারা। এমনকি আন্তর্জাতিক টি-টোয়েন্টির সার্বিক পরিসংখ্যানেও এগিয়ে দক্ষিণ আফ্রিকা। ১৯ বারের দেখায় প্রোটিয়াদের ১২ জয়ের বিপরীতে কিউইরা জিতেছে ৭ ম্যাচে।
চলতি আসরে এখন পর্যন্ত অপরাজিত দল হিসেবে সেমিফাইনালে পা রেখেছে এইডেন মার্করামের দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, নিউজিল্যান্ডের পথটা ছিল চড়াই-উতরাইয়ে ভরা। গ্রুপ পর্ব ও সুপার এইটে হারলেও পাকিস্তান থেকে নেট রানরেটে এগিয়ে থাকায় শেষ চারে জায়গা করে নিয়েছে ব্ল্যাক ক্যাপসরা। মজার ব্যাপার হলো, গ্রুপ পর্বেও এই দুই দলের লড়াইয়ে ৭ উইকেটের সহজ জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা।
প্রথম সেমিফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড
স্পোর্টস ডেস্ক
খেলা
৩ মাস আগে
৪ মার্চ (বুধবার), ২০২৬, ৭ঃ২৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
