কোটি মানুষের ভাগ্য নিয়ে রাশিয়ান রুলেট খেলা যায় না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে এই বলে কড়া সমালোচনা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ একটি বিপর্যয় এবং এই সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হুমকির পর তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প স্পেনের অবস্থানের কারণে মাদ্রিদের সঙ্গে বাণিজ্য বন্ধ করার হুমকি দিয়েছেন। এর জবাবে জাতির উদ্দেশে টেলিভিশনে ভাষণ দেন সানচেজ। তিনি বলেন, মানবজাতির বড় বড় বিপর্যয় এভাবেই শুরু হয়। কোটি কোটি মানুষের ভাগ্য নিয়ে রাশিয়ান রুলেট খেলা যায় না। উল্লেখ্য, রাশিয়ান রুলেট হলো এক ধরনের সম্ভাব্য প্রাণঘাতী খেলা। এই খেলায় একজন খেলোয়ার একটি রিভলবার হাতে নিয়ে তাতে এক রাউন্ট গুলি ঢোকায়। তারপর এর সিলিন্ডারটি স্পিন করে। রিভলভারের মাজলকে নিজের মাথা বা শরীরের বিপরীতে সেট করে। শেষে ট্রিগার টেনে দেয়।
মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে স্পেনের অবস্থানের কারণে দুই ন্যাটো মিত্র দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। এর আগে সানচেজ ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বোমা হামলাকে বেপরোয়া ও অবৈধ বলে সমালোচনা করেন। পরে তিনি দক্ষিণ স্পেনের নৌ ও বিমান ঘাঁটি ব্যবহার করে তেহরানের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য মার্কিন বিমানকে নিষিদ্ধ করেন।

Ameen
৩ মাস আগেOne and only President who is real man and has backbone!!