কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি বলেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে হয় না। এই হামলার ফলে সৃষ্টি হয়েছে চলমান যুদ্ধ। অস্ট্রেলিয়ার সিডনি শহরে লোয়ি ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। তিনি বলেন, প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে এটি আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, বরং এর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।
ইরানে হামলা আন্তর্জাতিক আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ: কানাডা
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৩ মাস আগে
৪ মার্চ (বুধবার), ২০২৬, ২ঃ২২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
