মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প স্পেনের ওপর ক্ষুব্ধ। কারণ যুক্তরাষ্ট্র ও স্পেনের যৌথভাবে পরিচালিত সামরিক ঘাঁটিগুলো ইরানের ওপর হামলার জন্য ব্যবহার করতে দিতে অস্বীকৃতি জানিয়েছে স্পেন। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলবারেস সোমবার বলেন, দেশের সামরিক ঘাঁটিগুলো এই অভিযানে ব্যবহার করা হচ্ছে না এবং এগুলো এমন কোনো কাজে ব্যবহার করা হবে না যা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তির বাইরে বা জাতিসংঘ সনদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এর আগে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইরানের ওপর প্রাথমিক হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে নিন্দা করেন। এরপর যুক্তরাষ্ট্র দক্ষিণ স্পেনের রোটা এবং মোরোন সামরিক ঘাঁটি থেকে ১৫টি বিমান সরিয়ে নেয়। এর মধ্যে আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাংকার বিমানও ছিল। মঙ্গলবার ট্রাম্প বলেন, তিনি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে নির্দেশ দিয়েছেন মাদ্রিদের সঙ্গে সব ধরনের লেনদেন বন্ধ করতে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র স্পেনের সঙ্গে সব বাণিজ্য বন্ধ করে দেবে। স্পেনকে তীব্র সমালোচনা করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে না দেয়া ‘ভয়াবহ’ সিদ্ধান্ত। স্পেন পাল্টা জবাবে জানায়, যুক্তরাষ্ট্র যদি বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়, তাহলে তার প্রভাব মোকাবিলা করার জন্য তাদের প্রয়োজনীয় সক্ষমতা রয়েছে। স্পেন আরও বলেছে, ওয়াশিংটনকে অবশ্যই আন্তর্জাতিক আইন এবং ইউরোপীয় ইউনিয়ন-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি মেনে চলতে হবে।
ইরান ইস্যুতে স্পেনের সঙ্গে ট্রাম্পের বিরোধ কী নিয়ে?
মানবজমিন ডেস্ক
অনলাইন
৩ মাস আগে
৪ মার্চ (বুধবার), ২০২৬, ২ঃ১২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

salauddin
৩ মাস আগেস্পেন ভালো একটা সিদ্ধান্ত নিয়ে