খামেনির উত্তরসূরি যেই হোন তাকে ‘নির্মূল’ করার হুমকি ইসরাইলের

খামেনির উত্তরসূরি যেই হোন তাকে ‘নির্মূল’ করার হুমকি ইসরাইলের

ফন্ট সাইজ:

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাট্জ বলেছেন, আয়াতুল্লাহ আলি খামেনির স্থলাভিষিক্ত হয়ে কেউ যদি ইরানের নেতৃত্ব গ্রহণ করেন, ইসরাইলি সেনাবাহিনী তাকেও হত্যা করার চেষ্টা করবে। এক বিবৃতিতে কাট্জ বলেন, ইরানের ‘সন্ত্রাসী শাসন’ যে কোনো নেতাকে নিয়োগ দিক না কেন, যদি সে ইসরাইল ধ্বংসের পরিকল্পনা চালিয়ে যেতে চায়, যুক্তরাষ্ট্র ও মুক্ত বিশ্বকে হুমকি দেয় এবং আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা বিপন্ন করে, অথবা ইরানের জনগণকে দমন করে, তাহলে সে নিঃসন্দেহে নির্মূল করার লক্ষ্যবস্তু হবে।

তিনি আরও বলেন, তার নাম কী বা সে কোথায় লুকিয়ে আছে। এটা কোনো বিষয় নয়। কাট্জ আরও জানান, ইসরাইল যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে কাজ চালিয়ে যাবে যাতে ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করা যায় এবং এমন পরিস্থিতি তৈরি করা যায় যাতে ইরানের জনগণ নিজেরাই তাদের সরকারকে উৎখাত করতে পারে।

সূত্র: আল জাজিরা

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন